বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় সাজাপ্রাপ্ত তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   126 বার পঠিত

আখাউড়ায় সাজাপ্রাপ্ত তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আখাউড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত তিন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আজ ২২ জানুয়ারি বুধবার পর্যন্ত ২৪ ঘন্টায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একজন সাত বছরের সাজাপ্রাপ্ত আসামী। বিকালে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ বুধবার পর্যন্ত ২৪ ঘন্টায় আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো: সেলিম মিয়া ও মো: টিটু মিয়াকে গ্রেফতার করেছে। একই সময়ে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো: ফজলু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে দুপুরে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করেছে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৫:১৮ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া