নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 130 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে মো. সাত্তার মিয়া (৫৭) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ ২৪ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজার সামনের আশুগঞ্জ বাজারে যাওয়ার রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷
সাত্তার মিয়া নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম ডোমনমারা গ্রামের ওছি বাড়ির মৃত কুদরত আলীর ছেলে। সাত্তার মিয়ার ছেলে কাউসার মিয়া জানা যায়, সাত্তার মিয়া সোমবার ফজরের নামাজ পড়বে বলে বাসা থেকে বের হয়। এরপর থেকে সাত্তার মিয়া নিখোঁজ। পরে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজার সামনের আশুগঞ্জ বাজারে যাওয়ার রাস্তা পাশ থেকে সাত্তার মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। বাবার লাশ নেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া আসছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন জানান, এক বৃদ্ধের লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করেছি। ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ ঠান্ডা জনিত অথবা স্ট্রোক করে মারা গেছে৷
Posted ৭:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah