বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে হেফাজতে ইসলামের কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

নাসিরনগরে হেফাজতে ইসলামের কমিটি গঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাওলানা আব্দুস সাত্তারকে সভাপতি, মুফতি মুখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক ও মাওলানা ইসলাম উদ্দিন ফারুকীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আজ ৯ ফেব্রুয়ারি রবিবার সকালে জামিয়া কাসেমিয়া ধনকুড়া মাদরাসা প্রাঙ্গণে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমীর সভাপতিত্বে জেলা ও উপজেলার ওলামায়ে কেরামদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।

এছাড়াও মাওলানা আবদুর কাদিরকে সিনিয়র সহ-সভাপতি, মুফতি আবদুল আবদুল বারি ফান্দাউকীকে সহকারী সাধারণ সম্পাদক, মাওলানা মুজাহিদুল ইসলামকে সহকারী সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নাসিরনগর উপজেলা শাখার কমিটি ঘোষনা করা হয়।

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, মাওলানা শামছুদ্দিন আহমেদ, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা মেজাজুল হক মাজহারী, মুফতি মুখলেছুর রহমান, মাওলানা মুমিন উদ্দিন ওসমানী, এস.এম শহীদুল্লাহসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা ও উপজেলার ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া