নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 139 বার পঠিত
আশুগঞ্জে ৬০৭০ পিস চকলেট বোম, একটি সাদা রঙের হাইস গাড়ি সহ তিনজনকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। জানা যায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিল্লাল হোসেনের নেতৃত্বে এসআই ইসহাক মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার ১০০ গজ পূর্ব পাশ থেকে সাজ্জাদ হোসেন (৩২), মামুন (৩২), বকুল হোসেন (৪৮) কে ৬০৭০ পিস চকলেট বম, একটি সিলভার হাইয়েস গাড়িসহ তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর জেলার টঙ্গী থানার মরকুন গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন, গাজীপুর জেলার পুবাইল থানার পুবাইল গ্রামের আব্দুল আলিমের ছেলে মামুন, গাজীপুর জেলার পুবাইল থানার পুবাইল গ্রামের ফজলুর রহমানের ছেলে বকুল। এ বিষয়ে আশুগঞ্জ থানায় চোরা চালান আইনে মামলা হয়েছে।
Posted ৫:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah