নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 143 বার পঠিত
অপারেশন ডেভিল হান্টের আওতায় আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ তারুয়ার নিজ বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আশুগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মহিউদ্দিন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। আটক আওয়ামী লীগ নেত্রী জোসনা চৌধুরীকে আশুগঞ্জ থানার একটি বিষ্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah