বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ইউসিসির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   155 বার পঠিত

নাসিরনগরে ইউসিসির বার্ষিক সাধারণ সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে কেন্দ্রীয় সমবায় সমিতির প্রশিক্ষণ মিলনায়তনে ইউসিসি’র অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা ফারজানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিআরডির উপ-পরিচালক মো: বেলাল হোসেন। এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, সমবায় শুধু একটি অর্থনৈতিক কর্মকান্ড নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমবায় সংগঠন বা সমিতি ক্ষুদ্র সঞ্চয় ও শক্তিকে একত্রিত করার মাধ্যমে দেশের দরিদ্র মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করে।

সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বণিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিন, ইউসিসি’র সাবেক চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার, ইউসিসি’র সাবেক চেয়ারম্যান মো: ইসমাইল হোসেন।

সভায় বক্তব্য রাখেন ইউসিসির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ ভূঁইয়া, ইউসিসির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া, সমবায়ী জমির উদ্দিন,পরিদর্শক মো: আক্তার মিয়া প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: মাসুদ রানা। সভায় আয়-ব্যয় ও প্রতিবেদন পাঠ করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্ত মো: মাসুদ রানা।

সভায় উপজেলার বিভিন্ন সমিতির সভাপতি/ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। সভায় ইউসিসিএ লিমিটেডের সমস্যা, জনবল নিয়োগ, উন্নয়ন, নিবার্চনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box

Posted ৫:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া