বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরাইলে

টিসিবি পণ্য মজুদ ও বিক্রি দায়ে কারাদণ্ড

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

টিসিবি পণ্য মজুদ ও বিক্রি দায়ে কারাদণ্ড

টিসিবি পণ্য সয়াবিন তেল মজুদ ও বিক্রি দায়ে এক মুদি দোকানিকে ১ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৬ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা বাজারে মুদি দোকান মেসার্স জয়দূর্গা ভান্ডারের মালিক পলাশ পালকে এ দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, অবৈধভাবে টিসিবি পণ্য মজুদ করে বিক্রি দায়ে এক মুদি দোকানিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, গোপন সংবাদ ভিত্তিতে অভিযানে নামে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করে মুদি দোকান মেসার্স জয়দূর্গা ভান্ডার থেকে টিসিবি পণ্য সয়াবিন তেল বিক্রি করার সময় দোকানদারকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি করে দোকান থেকে ৩৭ টি সয়াবিন তেলের বোতল জব্দ করা হয়। একেই সঙ্গে সরকারি নির্দেশে অমান্য করে অবৈধভাবে দোকানে টিসিবি পণ্য রাখার দায়ে দোকানিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

এছাড়াও সংশ্লিষ্ট টিসিবি ডিলার এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও লাইসেন্স বাতিলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। দন্ডপ্রাপ্ত মুদি দোকানি পলাশ পাল সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের কানাইলাল পালের ছেলে।

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া