বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ১৪১ বস্তা ভারতীয় বাসমতি চালসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   233 বার পঠিত

আশুগঞ্জে ১৪১ বস্তা ভারতীয় বাসমতি চালসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১৪১ বস্তা ভারতীয় বাসমতি চালসহ ২ জন চোরাচালানকারীকে আটক করে। ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা (ডিবি)পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ২১টা ৪০ মিনিটে এস আই(নি:) মাসুদ রানা সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোল চত্বর এলাকার ইসলামিক জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে ১টি মাঝারি পিকআপ ভর্তি ১৪১ বস্তা ভারতীয় বাসমতি চালসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামিরা হলেন- সোহেল রানা (৩৩), পিতা- মো: তোফাজ্জল হোসেন, দরিরামপুর, ত্রিশাল, ময়মনসিংহ এবং মো: রাসেল বিশ্বাস (৩৭), পিতা- মো: শহিদুল ইসলাম, রাধানগর, শ্রীপুর, মাগুড়া।

পরবর্তীতে জব্দ করা মালসহ আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।

Facebook Comments Box

Posted ৬:১১ পূর্বাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া