নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 131 বার পঠিত
সরাইলে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত ডাকাত, একাধিক মামলার আসামি মোঃ মোস্তফা (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। ১১ মার্চ মঙ্গলবার গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সরাইল থানার এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স’সহ বিশেষ অভিযান পরিচালনা করে সরাইল উপজেলার কালিকচ্ছ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তফা মৃত ধন মিয়ার ছেলে।
অপর অভিযানে, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সরাইল থানার এসআই কবির হোসেন, এএসআই লুৎফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সরাইল উপজেলার কুট্টাপাড়া যাত্রী ছাউনি হতে যাত্রী বেশি অবস্থান করা হৃদয় মিয়া (২৪), পিতা হান্নান মিয়া, সিঙ্গারবিল, রোকসানা বেগম (২৩) স্বামী-মইন উদ্দিন কাশিনগর, উভয় থানা-বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়াদের সন্দেহ হলে তল্লাশি করে তাদের দখল ও হেফাজত হতে ৩০ পিস স্কপ সিরাপসহ আটক করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া পুলিশের চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৫:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah