নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 99 বার পঠিত
আখাউড়ায় ‘কেল্লা বাবার’ মাজার থেকে অজ্ঞাত পরিচয়ে (২৫) এক যুবক ভক্তের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পৌরশহরের খরমপুরের শাহ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ.) (শাহপির কেল্লা বাবা) এর মাজার থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুরহস্য উদঘাটন ও নাম-পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন গণমাধ্যমকে জানান, ওই যুবক মাজারের ভক্ত। ‘কেল্লা বাবার’ মাজার এলাকায় ভবঘুরের মতো কয়েক দিন যাবত ঘোরাঘুরি করতে দেখা গেছে তাকে।
ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার মৃত্যুরহস্য এবং নাম-পরিচয় উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ওসি জানিয়েছেন।
Posted ৫:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah