নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 106 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান নান্নুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে উত্তর ইউনিয়নের কৌড়াতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার গোলাম আলীর ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বিস্ফোরক মামলায় মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তাকে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ৫:১৬ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah