বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় কমিউনিটি সভা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত

আখাউড়ায় কমিউনিটি সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত জিওবি খাতের আওতায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” (জানুয়ারি-মার্চ) প্রান্তিকের ১১ মার্চ মঙ্গলবার আখাউড়া উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তথ্য অফিসার দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলার নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ডেঙ্গু, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম, শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, দুর্যোগকালীন নারী- শিশুর সচেতনতা, জেণ্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব ও বাল্য বিবাহ ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন। তিনি আরো বলেন দেশ আমার আপনার সবার। দেশের সেবা করা মহৎ কাজ। সমাজ থেকে দুর্নীতি দূর করতে সকলে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিণত করতে হবে। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box

Posted ৬:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(578 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া