নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 115 বার পঠিত
আখাউড়ায় কৃষিজমি থেকে মাটি বিক্রির অভিযোগে মো. আলম ভুঁইয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি ঘাগুটিয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া বিজিবি বিওপি সংলগ্ন এলাকার কৃষিজমি থেকে এসকেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় অর্থদণ্ড আদায় করা হয়।
Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah