বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় কৃষিজমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   148 বার পঠিত

আখাউড়ায় কৃষিজমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে মো: জহিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি উঠানো হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করে মোঃ জহিরুল ইসলাম কে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে। ধরখার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক ও দরকার ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ সাজেদুর রহমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন জানান, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন কারণে ফসলী জমি হুমকির মুখে পড়েছে। জনস্বার্থে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৪:২৯ অপরাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া