বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   115 বার পঠিত

আখাউড়ায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উজেলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন সুন্দর দৃশ্য দেখা যায়। রং বেরংয়ের পোষাক ও বাহারি সাজ আর দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে পিড়িতের তাবিজ ফেরি করে সবাইকে চমকে দেয় ওই শিক্ষার্থী।

‘পিড়িতের তাবিজ লাগবে গো তাবিজ’, বেদের মেয়ের সাজে এক শিক্ষার্থীর এমন হাঁক শুনে হাসিতে ভেঙ্গে পড়েন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহিসহ অতিথিরা। দু’দিকে মাথা নাড়িয়ে লজ্জায় ইউএনও ‘না’ বোধক ইঙ্গিত করেন তিনি। তবে, এসময় পাশে দাঁড়ানো উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু হাসতে হাসতে বলেন- লাগবে লাগবে। সাথে সাথে আরেক দফা হাসির রুল উঠে। পরে হাত বাড়িয়ে বেদের মেয়ের কাছ থেকে তাবিজ (!) নেন ইউএনও।

আজ ২৬ জানুয়ারি রোববার সকালে পৌরশহরের প্রাণকেন্দ্রে স্কুল মাঠে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কুচকাওয়াজ, ডিসপ্লে, বিভিন্ন খেলাধুলা, যেমন মানায় তেমন সাজোসহ শিক্ষা ও সচেতনতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়। দৌড়, ক্রিকেট, ব্যাডমিন্টন, মিউজিকেল চেয়ার, রশি লাফ খেলাধুলায় অংশ নেয় শিক্ষার্থীরা। এছাড়াও বাল্য বিবাহ রোধ ও ইভটিজিং বিষয়ে সচেতনতামূলক নাটিকায় অভিনয় করে শিক্ষার্থীরা। এছাড়াও বাল্য বিবাহ রোধ এবং ইভটিজিং বিষয়ে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষে এক শিক্ষার্থীর গানের সাথে গলা মেলান ইউএনও গাজালা পারভিন রুহি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফকরুল আলম হানিফ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কফিল উদ্দিন মাহমুদ, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আক্তার খাঁন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ বোরহান উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মোঃ ইকবাল, বিএনপি নেতা মোঃ শাহনেওয়াজ খান, আবুল ফারুক বকুল, জালাল উদ্দিন জালাল, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক কাজী সাফিয়া খাতুন।

Facebook Comments Box

Posted ৫:০৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(577 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া