বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

মো. বিল্লাল সরকার   |   বুধবার, ০২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   129 বার পঠিত

আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবক নিহত হয়েছে। আজ ২ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা কয়েকজন যুবক উঠে দাঁড়ায়। এ সময় রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিস লাইনের তার পেঁচিয়ে তারা ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলে দুই যুবক নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

Posted ২:৫১ অপরাহ্ণ | বুধবার, ০২ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(578 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া