বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ছতুরা তন্তর ভাটামাথা বাজার কেন্দ্রিক সাংগঠনিক ওয়ার্ড কমিটি ঘোষণা

মো. বিল্লাল সরকার   |   শুক্রবার, ২৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   122 বার পঠিত

আখাউড়ায় ছতুরা তন্তর ভাটামাথা বাজার কেন্দ্রিক সাংগঠনিক ওয়ার্ড কমিটি ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা তন্তর ভাটামাথা বাজার কেন্দ্রিক সাংগঠনিক ওয়ার্ড কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার, বিকেল ৪টায় এক বিশেষ সভায় এ কমিটির ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলার আমির মো. ইকবাল হোসেন ভূঁইয়া।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ শাহীন খান এবং সেক্রেটারি হিসেবে মো. তাফসির আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া, বায়তুল মাল সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম ও প্রচার সম্পাদক মো. মাসুকুর রহমান মনোনীত হয়েছেন।

কমিটি ঘোষণার পর আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচারের ভিত্তিতে সমাজ গঠনে বিশ্বাসী। দলটি সব ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বক্তারা ইসলামের সঠিক আদর্শ অনুসরণ করে সুস্থ রাজনৈতিক চর্চার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(578 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া