নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 110 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির নেতৃত্বে আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় এই র্যালি হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের সড়ক বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, পৌরসভা বিএনপির আহবায়ক মো: সেলিম ভূঁইয়াসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ৫:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah