বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় নদীর পাড় কেটে মাটি নেওয়ার অভিযোগ জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   175 বার পঠিত

আখাউড়ায় নদীর পাড় কেটে মাটি নেওয়ার অভিযোগ জরিমানা

আখাউড়ায় হাওড়া নদীর পাড় কেটে মাটি নিয়ে যাওয়ার দায়ে জহির মিয়া নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর এলাকায় হাওড়া নদী এলাকা পরিদর্শনে গিয়ে মাটি কাটার সত্যতা পান।

পরে তিনি আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রি করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন।

সেখানে গিয়ে দেখতে পান ভেকু দিয়ে মাটির পাড় খাস জমি কেটে মাটি নিয়ে গেছে। এতে, নদী রক্ষা বাঁধ ভেঙ্গে পড়ার ঝুঁকি বেড়েছে। খোঁজ খবর নিয়ে জানতে পারেন জহির মিয়া মাটি কেটে নিয়েছেন।

পরে আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় আওড়ার চর গ্রামের জহির মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন থেকে নদীর পাড়, ফসলি জমি, নদীর চর থেকে মাটি কাটছেন। কেউ বাঁধা দিলে পতিত সরকারের দোসর তকমা দিয়ে মামলা হামলার ভয় দেখায়। এ কারনে কেউ তাদের নাম বলতে সাহস করে না।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি নেওয়ার দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া