নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ জুন ২০২৫ | প্রিন্ট | 150 বার পঠিত
আখাউড়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে আখাউড়া ও বিজয়নগর থানার মামলার ওয়ারেন্ট ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পৌরশহরের দেবগ্রামের শাহ আলমের ছেলে আলী নেওয়াজ, মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের আক্কাছ মিয়ার মেয়ে মোছা. নরুনাহার আক্তার ওরফে খাদিজা আক্তার, আক্কাছ মিয়ার স্ত্রী মোছা. মিনা বেগম ও স্বামী আক্কাছ মিয়া, ছয়ঘরিয়া গ্রামের মৃত আজিজ খন্দকারের ছেলে মো. বিল্লাল মিয়া খন্দকার, দুর্জনগর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. আফজাল হোসেন, পৌরশহরের টানপাড়া গ্রামের রৌফ মিয়ার ছেলে মো. আলাল মিয়া ও একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. রায়হান, পৌরশহরের রাধানগর গ্রামের মৃত আলমগীর ভুইয়ার ছেলে মো. রনি ভূঁইয়া, মনিয়ন্দ ইউনিয়নের গোয়াল গাংগাইল গ্রামের জনাব আলীর ছেলে মো. মালু মিয়া ওরফে বাবু, পৌরশহরের খড়মপুর মৃত মুছা মিয়ার ছেলে মো. বাবু মিয়া ও মো. জাকির মিয়া এবং উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের আব্দুল করিমের ছেলে মো. রোমান মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃতদেরকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৬:২২ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah