বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে

আখাউড়ায় প্রতিকী কফিন মিছিল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   99 বার পঠিত

আখাউড়ায় প্রতিকী কফিন মিছিল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমানের ওপর দখলদার ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউায় বিক্ষোভ মিছিল হয়েছে। আজ ১১ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা শহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ থেকে দুই শতাধিক ছাত্র-জনতার অংশগ্রহণে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন গেইটের সামনে গিয়ে সমাবেশ করে শেষ হয়। মিছিলে প্রতীকী কফিন নিয়ে গাজায় শিশু হত্যার প্রতিবাদ জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ইবরাহিম মিয়া সুজন, আসিফ নেওয়াজ, রুবায়েত খান, আতিক তুষার, ইসমাইল হোসেন, রানা প্রমুখ। বক্তারা স্বাধীনতাকামী ফিলিস্তিনের নিরীহ মুসলমানের ওপর দখলদার ইসরাইলের বর্বর আক্রমনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ফিলিস্তিনের ওপর নির্যাতন ও হত্যা বন্ধ করতে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান। এসময় ইসরাইলি পণ্য বর্জন ও বয়কটের ডাক দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৩:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া