নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 115 বার পঠিত
গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ ৭ এপ্রিল সোমবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মডেল মসজিদ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে রেলস্টেশনের সামনে প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে শতাধিক ছাত্র অংশগ্রহন করে।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি আসিফ নেওয়াজ, মো: রুবায়েত ও মাওলানা মো: সাইদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, গাজায় নারী শিশুসহ সবাইকে নির্বিচারে হত্যা করছে ইহুদিরা। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবকিছু ধ্বংস দিচ্ছে। এই সব গণ্যহত্যার বিরুদ্ধে মানুষ বিশ্বব্যাপী গর্জে উঠেছে। বক্তারা ইসরাইলী গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।
Posted ১০:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah