বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বিদ্যুৎপৃষ্টে একজন নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   141 বার পঠিত

আখাউড়ায় বিদ্যুৎপৃষ্টে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শিল্পী বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর পাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিল্পী বেগম ওই গ্রামে বাসিন্দা ইরাক প্রবাসি জলফু মিয়ার স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, শিল্পী বেগমের ছেলে ওয়াসিম প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তার মা বাড়িতে বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে ছেলের কাপড় ইস্ত্রি করছিলেন। এ সময় বৈদ্যুতিক শকে তিনি গুরুতর আহত হন। পরে আত্মীয়-স্বজনরা তাকে চিকিৎসার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন।

Facebook Comments Box

Posted ৫:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া