নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত
জেলার আখাউড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কামাল হোসেন (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় সালমান (২১) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়। আজ রবিবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ সরকারি প্রাইমারি স্কুল ভবনের তিনতলার একটি কক্ষের নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত কামাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ও আহত সালমান একই উপজেলার কামালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে। জানা যায়, ওই বিদ্যালয়ের তৃতীয় তলার ছাদে কাজ করার সময় লোহার রড বৈদ্যুতিক তাঁরের স্পর্শে আসলে শ্রমিক কামাল ও সালমান বিদ্যুৎপৃষ্ট হয়।
এসময় অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় সালমানকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Posted ৫:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah