রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় মোগড়া উচ্চ বিদ্যালয়ে সাইন্স ল্যাব উদ্বোধন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ২০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

আখাউড়ায় মোগড়া উচ্চ বিদ্যালয়ে সাইন্স ল্যাব উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত একটি আধুনিক সাইন্স ল্যাব উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে বিদ্যালয়ের নতুন ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত সাইন্স ল্যাবটির উদ্বোধন করেন কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মুশফিকুর রহমান।

রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৫ লাখ টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও উপকরণ সাইন্স ল্যাবের জন্য প্রদান করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান এমপি বলেন, “সাইন্স ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এতে তারা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় অবদান রাখতে সক্ষম হবে।”

মোগড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নিহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন ও মুশফিকুর রহমান এমপির কন্যা মেহভীন রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আশফাক জামিল রহমান তাপস।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ, যুবদল নেতা আসসাদিক ভূঁইয়া গালিব, মামুন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box

Posted ৪:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া