নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরের কলেজপাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে এক এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে রুবেল আহমেদ (দৈনিক কালবেলা)-কে সভাপতি এবং মো. সাদ্দাম হোসেন (আরটিভি)-কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া মো. নাজমুল আহমেদ রনি (সময়ের আলো) সাংগঠনিক সম্পাদক এবং মো. অমিত হাসান অপু (নবচেতনা) প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্যরা বিভিন্ন জাতীয় দৈনিক ও স্যাটেলাইন টিভি চ্যানেলে কাজ করেন।
আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন ।
আখাউড়া রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বির সঞ্চালনায় সভায় সাংবাদিকতার মান উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
Posted ৯:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah