বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় সেচ দক্ষতা বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   161 বার পঠিত

আখাউড়ায় সেচ দক্ষতা বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় কৃষকদের সেচ দক্ষতা বাড়াতে পানি ব্যবহারকারী গ্রুপের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী প্রকৌশলী ব্রাহ্মণবাড়িয়া (ক্ষুদ্রসেচ) বিএডিসির আয়োজনে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে আজ ১৭ জুন মঙ্গলবার সকাল দশটায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি, এম রাশেদুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ১০০ কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া বিএডিসির সহকারী প্রকৌশলী মো: মেরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো: মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

অগভীর সেচ স্কিমের কৃষকদের ভূগর্ভস্থ পানির সর্বোত্তম ব্যবহার, উন্নত সেচ ব্যবস্থাপনা ও পানির অপচয়রোধকল্পে সেচ নিয়ন্ত্রণ পাইপ ব্যবহারকরনের নিয়মাবলী, উপকার, ফসলের পরিচর্যা, বিভিন্ন ফসলে সেচ প্রদান পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সেচ নিয়ন্ত্রণ পাইপ বিতরণ করা হয়।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ মেরাজুল ইসলাম বলেন, এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের সেচ দক্ষতা বৃদ্ধি করা। তাছাড়া অডউ কিটের ব্যবহার কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া। এ কিট ব্যবহারের ফলে কৃষকরা কম খরচে ভাল ফসল উৎপাদন করতে পারবে।

Facebook Comments Box

Posted ৫:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া