বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় স্থাপন হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ : প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলো প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

আখাউড়ায় স্থাপন হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ : প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলো প্রতিনিধিদল

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় স্থাপন করা হচ্ছে একটি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। গত বৃহস্পতিবার প্রস্তাবিত তিনটি জায়গা পরিদর্শন করেছেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অতিরিক্তি সচিবসহ শিক্ষা প্রকৌশলী বিভাগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। এই পরিদর্শন টিমের সাথে ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফয়সল উদ্দিন, মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা: এ এইচ মামুন।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অতিরিক্তি সচিব ড. মো: আয়েতুল ইসলামসহ শিক্ষা প্রকৌশলীর প্রতিনিধি দলটি প্রাথমিক ভাবে প্রস্তাবিত তিনটি স্থান পরিদর্শন করেছেন। এর মধ্যে আখাউড়া পৌরসভার নারায়নপুর গ্রামে একটি ও দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে দুইটি জায়গা ঘুরে দেখেন তারা। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণে সুবিধাজনক হওয়ায় এই তিনটি স্থানকে হাতে নেয়া হয়েছে। চূড়ান্ত করতে কয়েক দিনের মধ্যেই প্রস্তাব পাঠানো হবে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, তিন একর জায়গা জুড়ে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। চলতি বছর জানুয়ারী মাসের শেষ সপ্তাহে জমি অধিগ্রহন করতে ভুমি অধিগ্রহন কর্মকর্তা ইকরামুল হক নাহিদ স্বাক্ষরিত একটি চিঠি দেয়া হয়। সে অনুযায়ী সুবিধাজনক এই তিনটি স্থানকে বাছাই করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিষয়টি অর্ন্তভুক্ত থাকবে। এসএসসি (ভোক) ও এইচ এস সি (ভোক) কোর্স চালুর মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ করা হবে। থাকবে ৪টি ট্রেড ও ৪টি স্বল্প মেয়াদী প্যারাট্রেড কোর্স। এই শিক্ষা গ্রহন করে যুবকরা দেশে বিদেশে চাকুরীর বাজারে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরী করবে এই শিক্ষা প্রতিষ্ঠান।

Facebook Comments Box

Posted ৭:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(577 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া