নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 134 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইদ্রিস মিয়াকে মদ পাচারের সময় আটক করেছে র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি টিম। আটক মো. ইদ্রিস মিয়া আখাউড়ার দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৮ সেপ্টেম্বর রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতান পুর এলাকা থেকে ২৪ বোতল বিদেশী মদসহ তাকে আটক করে র্যাব সদস্যরা। এসময় ইদ্রিস মেম্বারের এক সহযোগী মো. সায়মন মিয়াকে ও আটক করা হয়েছে। তারা দুজনেই সীমান্তবর্তী আবদুল্লাহ পুর গ্রামের বাসিন্দা। র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ২৪ বোতল বিদেশি মদ পাচারের সময় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্দে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৩:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah