নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 263 বার পঠিত
আখাউড়ায় রমজান মাস উপলক্ষে অসহায় ও দুস্থ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে আখাউড়া ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়।
ব্লাড ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রবিন মিয়ার সঞ্চালনায় ২৫ মার্চ মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সড়ক বাজারের কয়েকটি পয়েন্ট ও রেলওয়ে ষ্টেশন রোড সহ পথচারী ও অটোরিকশা চালকসহ ছিন্নমূলের মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মো.শাহাব উদ্দিন আহমেদ, আমেদাবাদ আলহাজ্ব শাহ আলম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজসেবক হারুনুর রশিদ।
এ সময় ব্লাড সংগঠনের পক্ষ থেকে মো: শাহাবউদ্দিন আহমেদ বলেন, এই কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবতার বাণী পৌঁছে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আখাউড়া ব্লাড ফাউন্ডেশন। ভবিষ্যতেও আমরা এ ধরনের সেবামূলক কাজ চালিয়ে যাব।
আমেদাবাদ আলহাজ্ব শাহ আলম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম বলেন, আমি সমাজের সকলকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, আখাউড়া ব্লাড ফাউন্ডেশন বিশ্বাস করে- মানবতার সেবাই পরম ধর্ম।
ইফতার বিতরণ শেষে উপজেলা মাঠে এসে দোয়া ও মাখফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা ও উপজেলা প্রশাসন কর্মকর্তারা।
Posted ১:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৬ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah