বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ মে ২০২৫   |   প্রিন্ট   |   231 বার পঠিত

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি শুরু

ফাইল ছবি

এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) জটিলতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিন ভারতে মাছ রপ্তানি বন্ধ থাকার পর আজ ২২ মে বৃহস্পতিবার ফের কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল ৯টায় মাছ ভর্তি ৭টি পিক আগরতলায় প্রবেশ করে। এ রির্পোট লেখা পর্যন্ত আরও কয়েকটি মাছের পিক-আপ আগরতলায় যাওয়ার অপেক্ষায় রয়েছে। এরআগে ইএক্সপি না পাওয়ায় বুধবার ভারতে মাছ রপ্তানি করতে পারেনি ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, দিল্লীর এনিম্যাল কোয়ারেন্টাইন থেকে আমাদেরকে মাছ রপ্তানির পারমিট দেয়। ওই পারমিট আসতে দেরি হওয়ায় বুধবার মাছ রপ্তানি বন্ধ ছিল। পারমিট পাওয়ায় আজ থেকে যথারীতি মাছ রপ্তানি শুরু হয়েছে। রপ্তানির জন্য সকালে ৩৩ মেট্রিক টন মাছ বন্দরে এনেছেন ব্যবসায়ীরা। ৭টি গাড়ি মাছ নিয়ে আগরতলায় গেছে। বিকালে আরও ১০ মেট্রিক টন মাছ যাবে। প্রতিদিন গড়ে এক লক্ষ ডলারের ৩৫ থেকে ৪০ মেট্রিক টন মাছ ভারতে রপ্তানি করা হয় বলে জানান তিনি।

এদিকে, ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্য কমে গেছে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে বন্দর দিয়ে ভারতে ৪২৭ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৪৩০ টাকার পণ্য রপ্তানি হয়। আর চলতি অর্থবছরে গেলো এপ্রিল পর্যন্ত রপ্তানি হয় ৪৫৩ কোটি ১ লাখ ৯৬ হাজার ৭৯৩ টাকার পণ্য। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, প্রক্রিয়াজাত খাবার, মেলামাইন সামগ্রী ও শুটকি।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, সকাল থেকে মাছ রপ্তানি শুরু হয়েছে। ৭টি গাড়ি মাছ নিয়ে আগরতলায় গেছে।

Facebook Comments Box

Posted ১০:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া