বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫ টন ভারতীয় জিরা এলো

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   119 বার পঠিত

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫ টন ভারতীয় জিরা এলো

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫ টন জিরা আমদানি করা হয়েছে। ৬ জানুয়ারি সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় জিরা ভর্তি একটি ভারতীয় ট্রাক ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে আমদানি পণ্যের এটিই প্রথম চালান। এর মধ্য দিয়ে স্বাভাবিক হলো বন্দরের আমদানি বাণিজ্য।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে গত জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি হয়নি। আজ মেসার্স পড়শি ইমপেক্স নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে পাঁচ টন জিরা আমদানি করে। ভারতীয় প্রতিষ্ঠান এম. টি. ই. এক্সিম প্রাইভেট লিমিটেড প্রতি কেজি ৩.৪৯ ডলার মূল্যে এসব জিরা রপ্তানি করেছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে বন্দর দিয়ে পণ্য আমদানি অনিয়মিত। প্রথমবারের মতো চলতি অর্থবছরে জিরা আমদানি হলো। এর মাধ্যমে আবারও সচল হলো আমদানি বাণিজ্য।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(577 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া