বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ মে ২০২৫   |   প্রিন্ট   |   233 বার পঠিত

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ফাইল ছবি

আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। যে কারণে আজ ২১ মে বুধবার ভারতে মাছ যায়নি। ব্যবসায়ীরা জানান, ভারতে ডলারের দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ মে বৃহস্পতিবার থেকে ফের ভারতে মাছ রপ্তানি করা হবে।

এদিকে গত ৩ দিনযাবৎ বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। ভারত ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা দ্রুত এর সমাধান দাবি করেছেন।

ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের তৈরি পোশাক, ফল, ফলের স্বাদযুক্ত পানীয় ও কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা ও সুতার উপজাত এবং আসবাবপত্র আমদানি করবে না বলে জানিয়েছে ভারত।

এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের আসবাব বাদ বাকি সব ধরনের পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়। মাছ রপ্তানি আগের মতোই স্বাভাবিক রয়েছে। ভারতের নিষেধাজ্ঞার কারণে শতকরা ৩০ ভাগের বেশি রপ্তানি বাণিজ্য কমে আসবে বলে ধারণা করছেন তারা। এতে তাদেরকে লোকসানের মুখে পড়তে হবে।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. নেসার আহমেদ ভূঁইয়া বলেন, ভারতে ডলারের দাম বেড়েছে। আমরা বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করব। যে কারণে একদিন মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া