নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 101 বার পঠিত
ওই সময় নিহতের পা রুমের মেঝের সাথে লাগানো ছিল। নিহত যুবক হলো ঢাকা ডেমরা এলাকার দুলাল ঘোষের ছেলে স্বপন ঘোষ (৩০)। আবাসিক হোটেলের রেজিস্ট্রার খাতা থেকে নিহতের এ পরিচয় পাওয়া যায়। আখাউড়ার একটি আবাসিক হোটেলে এই যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
আজ ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর এলাকার সীমান্ত মার্কেটের একটি হোটেল কক্ষের সিলিং ফ্যানের সাথে ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। আবাসিক হোটেলের কেয়ার টেকার রফিক মিয়া গণমাধ্যমকে জানায়, গত ১৭ নভেম্বর (রোববার) স্বপন ঘোষ হোটেলে উঠেন। তার এক বন্ধু ভারতে গেছে। বন্ধুকে নিতে এসেছেন বলে জানিয়েছিলেন তিনি। সকালে স্বপন ঘোষের কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেই।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছমি উদ্দিন হোটেলের কেয়ার টেকারের বরাত দিয়ে বলেন, খবর পেয়ে হোটেল কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
Posted ২:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah