নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 148 বার পঠিত
আশুগঞ্জে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গোপাল রায় (২৪) ও পঞ্চান্ন রায় (২৪) নামে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৭ নভেম্বর রোববার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোপাল রায় সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বনগ্রাম গ্রামের মুদ্ধতেশ্বর রায়ের ছেলে ও পঞ্চান্ন রায় একই গ্রামের হারা কুমার রায়ের ছেলে। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদেও ভিত্তিতে সকালে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি মিনি পিকআপভ্যান আটক করা হয়। পরে পিকআপভ্যানে তল্লাশী চালিয়ে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।
Posted ২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah