সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   79 বার পঠিত

আশুগঞ্জে খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জানুয়ারি সোমবার সকালে প্রেস ক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে শোক সভায় মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, আশুগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল খান।

প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর্জা আব্বাস, মো. সফিউল্লা, ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, মো. আকতার হোসেন, জহির সিকদার প্রমুখ।

এসময় সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সহসভাপতি মো আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো লোকমান হোসেন, সাবেক সভাপতি মো মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ সুত্র ধরসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, টোলপ্লাজা মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান।

Facebook Comments Box

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া