নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 265 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ বাজারে আজ ৮ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই মনিটরিং কার্যক্রম চালান তারা।
এসময় শিক্ষার্থীরা বাজার ঘুরে কাঁচামাল, মাছ, মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেন। একইসঙ্গে অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার পরামর্শ দেন তারা। স্বেচ্ছাসেবক দলে উপস্থিত ছিলেন আইফাত ইসলাম, আসিফ নজরুল, জান্নাত ইসলাম জেমি, ফারদিন আহমেদ হৃদয়, সজল মিয়া, জোবায়েদ, সিজান, আফিফ হুসাইন সাইম, ইরাম জাহান জাকো প্রমুখ।
আইফাত ইসলাম বলেন, ‘রিফর্ম আশুগঞ্জ’ নামে মেসেঞ্জারে আমরা একটি গ্রুপ খুলেছি। ওই গ্রুপের মাধ্যমেই সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বৃহস্পতিবার আমাদের কর্মসূচির মধ্যে ছিল বাজার মনিটরিং। এ ধরনের কার্যক্রম চলবে।
স্বেচ্ছাসেবকদের একজন আসিফ নজরুল বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে ভোক্তা অধিকার রক্ষার্থে আজকের কর্মসূচি। ইনশাআল্লাহ আমরা আগামীতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে আছি।’
Posted ৪:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah