সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   129 বার পঠিত

ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও তাঁর সহকারী।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সরাইল উপজেলার বৈশ্বামোড়া গ্রামের মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে ট্রাকটি চারগাছ এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত ট্রাকচালক ও তাঁর সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৬:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া