মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলো স্বেচ্ছাসেবকলীগ নেতা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ২২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   134 বার পঠিত

ঈদের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলো স্বেচ্ছাসেবকলীগ নেতা

সরাইলে পবিত্র ঈদুল ফিতরের দিনে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাযায় অংশগ্রহণ করেছেন মোঃ জাহেদ উদ্দিন ঠাকুর চয়ন নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা।

২১ মার্চ শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড়দেওয়ান পাড়া এলাকায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভোরে সরাইল উপজেলা সদরের বড়দেওয়ান পাড়া এলাকার বিশিষ্ট মুরুব্বি জাহাঙ্গীর ঠাকুর (৬৫) তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। এদিকে বিগত বেশকিছুদিন যাবত হত্যা মামলার দ্বায় কাঁধে নিয়ে কারাগারে রয়েছে প্রয়াত জাহাঙ্গীর ঠাকুরের একমাত্র ছেলে ও সরাইল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন ঠাকুর চয়ন।

পিতার জানাযা ও দাফন সম্পন্ন করতে এবং শেষ বারের মতো সন্তানকে বাবার নিথর দেহ স্পর্শের সুযোগ করে দিতে পরিবারের পক্ষ থেকে চয়নের প্যারোলে মুক্তির আবেদন করা হয়  হলে আবেদনের প্রেক্ষিতে আসামিকে বেলা ২টা হতে ৫:৩০ মিনিট পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা সময়ের জন্যে প্যারোলে মুক্তি দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট।

এতে চয়নের পরিবার এবং এলাকাবাসী প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

Posted ৫:১২ পূর্বাহ্ণ | রবিবার, ২২ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া