রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় চাকা পাংচার হয়ে খাদে উল্টে বাস, আহত ১৫

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   43 বার পঠিত

কসবায় চাকা পাংচার হয়ে খাদে উল্টে বাস, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে উল্টে পড়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুটি-চৌমুহনী টার্মিনাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেয়। টার্মিনাল থেকে প্রায় দেড় কিলোমিটার অতিক্রম করার পর গোলাসার এলাকায় পৌঁছালে বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, বাসটি যদি আরও নিচের দিকে গড়িয়ে যেত, তবে পাশের খালে জমে থাকা পানিতে পড়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। তবে ঘটনার পর বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ এবং বাসটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া