শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   263 বার পঠিত

কসবা উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

যে যতোই চেষ্টা করুন, নির্বাচন বানচাল করতে পারবে না। হয়তো কিছুটা দেরী হতে পারে কিন্তু নির্বাচন হতেই হবে। নির্বাচন ছাড়া আমাদের দেশের সমস্যা দুর হবেনা মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান। আজ ২৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকার কিন্তু ষ্ট্যাবিলিটি আনতে পারছেনা। আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠিহ হোক কিন্তু একদল চায় গনতন্ত্রকে বানচাল করতে । আমাদের সতর্ক থাকতে হবে কারন আমাদের পাশের বড় যে দেশ আছে তারা কিন্তু আমাদের মঙ্গল কামনা করেনা। কাজেই আমাদের মঙ্গল আমাদেরই চিন্তা করতে হবে। আর সেই মঙ্গল আসবে দেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, পিআর পদ্ধতিতে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপি চায় সকলের ভোটে অর্থাৎ সার্বজনীন ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ওই সরকার কখনো ষ্ট্যাবল হবেনা।

এসময় মুশফিকুর রহমান বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব আগে বিএনপিই দিয়েছিলো। এখন এ বিষয়ে অনেকেই কথা বলতেছে কিন্তু এটা আমাদেরই প্রস্তাব। দেশে পরিপূর্ণ গনতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং জনগনের কথা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হোক।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছর একটি ফ্যাসিবাদ সরকারের আমলে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা, অত্যাচার, জেল জুলাম ও গুম সহ অনেক কিছু সহ্য করতে হয়েছে। এখন আমরা সেই ফ্যাসিবাদের অত্যাচার থেকে বেরিয়ে আসতে পেরেছি। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও বিএনপি এখনো টিকে আছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক কসবা পৌর মেয়র মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল সাবেক সভাপটতি মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার নাজমুল হুদা, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার বিল্লাল হোসেন, আবু হানিফ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া