মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডার টরন্টোর মার্কিন কনস্যুলেটে গুলি

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   109 বার পঠিত

কানাডার টরন্টোর মার্কিন কনস্যুলেটে গুলি

কানাডার টরন্টোতে মঙ্গলবার সকালে মার্কিন কনস্যুলেটে গুলি চালানোর ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মার্কিন কনস্যুলেট বা পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন বা হামলার উদ্দেশ্য সম্পর্কিত কোনো তথ্য এখনো হাতে আসেনি এবং তারা ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।

এর আগে রবিবার নরওয়ের রাজধানী অসলোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। পুলিশ এখনো সন্দেহভাজনকে খুঁজছে এবং ইরান যুদ্ধের সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না তা যাচাই করছে।

অন্যদিকে, নিউইয়র্কে সপ্তাহান্তে ইসলামবিরোধী বিক্ষোভকারীদের দিকে ঘরে তৈরি বোমা নিক্ষেপের ঘটনায় দুই ব্যক্তিকে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া