সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কানেকটিকাটে নুরুল আলম নুরুর ৩০তম গ্যাস স্টেশন ও সার্ভিস সেন্টারের উদ্বোধন

আরিফুর রহমান আরিফ   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

কানেকটিকাটে নুরুল আলম নুরুর ৩০তম গ্যাস স্টেশন ও সার্ভিস সেন্টারের উদ্বোধন

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ব্রিজপোর্ট শহরে বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম নুরুর ৩০তম গ্যাস স্টেশন ও সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ব্রিজপোর্টের রোড ৯৫ হাইওয়ে সংলগ্ন এলাকায় অবস্থিত নতুন এ গ্যাস স্টেশন ও সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য ও চট্টগ্রামের একটি সংসদীয় আসন থেকে নির্বাচিত এমপি আবু সুফিয়ান।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কানেকটিকাট ও নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী নুরুল আলম নুরুকে তাঁর নতুন প্রতিষ্ঠান চালুর জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা।

এর আগে শুক্রবার জুমার নামাজে ব্রিজপোর্টের BICC মসজিদে অংশ নেন সংসদ সদস্য আবু সুফিয়ান। পরে তিনি গ্যাস স্টেশন ও সার্ভিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

নতুন এ প্রতিষ্ঠানটি ব্রিজপোর্ট ও আশপাশের এলাকায় জ্বালানি সরবরাহের পাশাপাশি যানবাহনের বিভিন্ন সার্ভিস সুবিধা প্রদানের মাধ্যমে স্থানীয় গ্রাহকদের সেবা দেবে বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৬:৩৪ অপরাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(633 বার পঠিত)
পাত্র চাই
(450 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া