রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরির বড়ি খেয়ে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   115 বার পঠিত

কেরির বড়ি খেয়ে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ

প্রতিকী ছবি

ছেলের চুরির অপবাদ সহ্য করতে না পেরে কেরির বড়ি খেয়ে বাবা অহেদ মিয়া আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ৩১ জুলাই বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নান্দুরা গ্রাম থেকে গরু চুরি করে গত ৩০ জুলাই বুধবার দুপুরে শালগাঁও কালিসিমা বাজারে বিক্রি করতে গেলে গরুসহ ধরা পড়েন গরু চোর সুহেল মিয়া। পরে তাকে আটক করে স্থানীয় লোকজন মারধর করেন।

সুহেল চুরি করতে গিয়ে ধরা খাওয়ার পর তার পরিবার নিয়ে স্থানীয় লোকজন নানা কটূক্তি করেন। সেই অপমান সহ্য করতে না পেরে কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেন বাবা অহেদ মিয়া। তারা আরো জানায়, সে এর পূর্বেও একাধিকবার চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। পরিবারের সদস্যরা তাকে চার মাস কুমিল্লা মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা করান। সেখান থেকে এসে পুনরায় সে চুরি করা শুরু করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম জানান, এ বিষয়ে নিহত পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া