মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলি-রোহিতকে ওয়ানডে বিশ্বকাপে চান গম্ভীর

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   189 বার পঠিত

কোহলি-রোহিতকে ওয়ানডে বিশ্বকাপে চান গম্ভীর

আগামী ওয়ানডে বিশ্বকাপের সময় বিরাট কোহলি ৩৮ ও রোহিত শর্মা পৌঁছাবেন ৪০ বছর বয়সে। যদিও ফিট থাকলে তাদের বিশ্বকাপে খেলানোর ইঙ্গিত দিয়েছেন গৌতম গম্ভীর। তার মতে, কোহলি-রোহিতের এখনো অনেক কিছু দেওয়ার বাকি। ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম সংবাদ সম্মেলনে আসেন তিনি।

গম্ভীর বলেন, ‘টি-টোয়েন্টি হোক বা ৫০ ওভারের বিশ্বকাপ, আমি মনে করি তারা দেখিয়েছে বড় মঞ্চে কী করতে পারে। একটা বিষয়ে আমি খুবই পরিষ্কার দুই জনের ভেতরই অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি ও নভেম্বরে অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে অবশ্যই যথেষ্ট অনুপ্রাণিত থাকবে তারা।’

‘এরপর আশা করি, ফিটনেস যদি ধরে রাখতে পারে, তাহলে ২০২৭ বিশ্বকাপেও খেলতে পারে। তবে এটা একদমই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বলতে পারব না তাদের মধ্যে কতখানি ক্রিকেট বাকি আছে। দিনশেষে এটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে, দলের সফলতায় তারা কতটা অবদান রাখতে পারবে।’

ছুটি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন কোহলি-রোহিত। তাদের যতদিন সম্ভব রাখতে চান গম্ভীর। তিনি বলেন, ‘দিনশেষে দলই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি মনে করি কোহলি-রোহিতের এখনো অনেক কিছু দেওয়ার বাকি। তারা বিশ্বমানের খেলোয়াড় এবং যেকোনো দলই তাদের যতদিন সম্ভব ধরে রাখতে চাইবে।’

Facebook Comments Box

Posted ৯:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া