মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যা দিবসে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   58 বার পঠিত

গণহত্যা দিবসে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা

২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ২৫ মার্চ বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাহিত্য একাডেমীর সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক কবি জয়দুল হোসেন, সুর স¤্রাট ওস্তাদ দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূর, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম ও মফিজুর রহমান লিমন, সাংবাদিক আশিকুল ইসলাম প্রমুখ।

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শিহাব উদ্দিন বিপু, মোঃ শাহাজাদা, জালাল উদ্দিন রুমি, হাবিবুর রহমান পারভেজ, জহির রায়হান, আজিজুর রহমান পায়েল, আশেক মান্নান হিমেল, মাজহারুল করিম অভি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে “অপারেশন সার্চলাইট” এর নামে পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। বক্তরা নতুন প্রজন্মের কাছে গণহত্যা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২৫ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া