সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ২৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | 26 বার পঠিত
গণহত্যা দিবস উপলক্ষে আজ ২৫ মার্চ বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে পৌর এলাকার কাচারি পুকুর পাড়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় দিবসটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার দাবি জানানো হয়।
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহবায়ক অ্যাড: আবদুন নূরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকি। সংহতি প্রকাশ করেন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, সহ-সভাপতি ডা. অরুনাভ পোদ্দার, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম, ভাসানী চর্চাকেন্দ্রের সদস্য অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, সাহিত্য একাডেমির সাধারন সম্পাদক মোঃ নূরুল আমীন, তরীর সদস্য সচিব খালেদা মুন্নী, কবির কলমের সভাপতি মো. হুমায়ুন কবির, সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ।
অংশগ্রহনকারি সুধীজন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে পৌণে সাতটা নাগাদ হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান।
বক্তারা বলেন, প্রকৃত ইতিহাসকে কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না। স্বাধীনতার ইতিহাসকে ভুলণ্ঠিত করার যে অপপ্রয়াস বিভিন্ন সময়ে হয়েছে এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Posted ৫:৫০ অপরাহ্ণ | বুধবার, ২৫ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah