শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদ জোবায়ের খান ওমরের স্মরণে কসবায় গাছের চারা রোপণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   203 বার পঠিত

জুলাই শহীদ জোবায়ের খান ওমরের স্মরণে কসবায় গাছের চারা রোপণ

কসবায় জুলাই-আগস্ট শহীদদের স্মরণে এবং তাদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ ১৯ জুলাই শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা মহিলা ডিগ্রি কলেজ মাঠে শহীদ জোবায়ের ওমর খানের স্মরণে একাডেমিক ভবনের সামনে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। তিনি জানান, শহীদদের স্মৃতিকে ধারণ করতে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর নামে একটি করে গাছ রোপণ করা হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. জায়েদ হোসেন, উপজেলা বন কর্মকর্তা মো. বাছির আহাম্মদ, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন ও সাংবাদিক ফোরাম সভাপতি সবুজ খান জয় প্রমুখ।

উল্লেখ্য, শহীদ জোবায়ের ওমর খান কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের সন্তান। মৃত্যুর পর তাকে নিজ গ্রামেই সমাহিত করা হয়।

Facebook Comments Box

Posted ১:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া