মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলের জালে বিরল অ্যাঞ্জেলফিশ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   158 বার পঠিত

জেলের জালে বিরল অ্যাঞ্জেলফিশ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি অ্যাঞ্জেলফিশ। এটির দৈর্ঘ্য প্রায় ১৬ ইঞ্চি। রঙিন ও দৃষ্টিনন্দন সামুদ্রিক মাছটির শরীরে হালকা নীল ও হলুদ রঙের লম্বা লম্বা দাগ রয়েছে। মাছটির মুখমণ্ডল দেখতে অনেকটা ‘মাস্ক’ আকৃতির। অনেকের কাছে এটি অ্যাকুরিয়াম ফিশ নামেও পরিচিত। আজ ১০ আগস্ট রবিবার সকালে মৎস্য বন্দর মহিপুরের আড়তে এ মাছটি নিয়ে আসে।

জেলেরা জানান, গত এক সপ্তাহ আগে ‘এফবি জারিফ তারিফ’ নামের একটি ফিশিং ট্রলার নিয়ে গভীর সাগরে যায় জেলে আনোয়ার মাঝি। ৪ আগস্ট সাগরে জাল ফেলার পর অন্যান্য মাছের সাথে এ মাছটি ধরা পড়ে। তবে এর আগে তাদের জালে কখনো এ ধরনের বিরল প্রজাতির মাছ ধরা পড়েনি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ছগির বলেন, মাছটি দেখে তিনি আনোয়ার মাঝির কাছ থেকে বাসায় নিয়ে যান। তবে এ মাছটি খাওয়া যায় কিনা সে বিষয়ে ধারণা নেই তার।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান বলেন, মাছটির বাংলা নাম ‘অ্যাঞ্জেলফিশ’, বৈজ্ঞানিক নাম (Pomacanthus imperator)। এটি রঙিন একটি সামুদ্রিক মাছ। এর প্রাকৃতিক আবাসস্থল ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রধান অঞ্চলে। সর্বোচ্চ প্রায় ৪০ সেমি (১৬ ইঞ্চি) পর্যন্ত বড় হতে পারে। মাছটি সাধারণত প্রবাল প্রধান, লবণাক্ত, উষ্ণ সমুদ্র অঞ্চলে থাকে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছটির বাংলা নাম ‘অ্যাঞ্জেলফিশ’। এটি একটি বিরল প্রজাতির মাছ। উপকূলে সচরাচর দেখা যায় না।

Facebook Comments Box

Posted ২:০৫ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া