শনিবার ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে এক কেজি হেরোইন ও ২,৫০০ ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি গ্রেফতার

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত

টঙ্গীতে এক কেজি হেরোইন ও ২,৫০০ ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজান ওরফে ‘কুত্তা মিজান’ (৩৫) নামে এক শীর্ষ মাদককারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিজান বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে, শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম এলাকায় অবস্থান করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

পরে তার দেহ তল্লাশি করে এক কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫১০ টাকা, দুটি স্মার্টফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতার মিজানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া